গাজীপুরের সাবেক মেয়র, বিএনপি নেতা এম এ মান্নান আর নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২, ৭:২৭ পিএম

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান এম এ মান্নান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে, তার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়য়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন।

দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত ছিলেন অধ্যাপক এম এ মান্নান। এর আগে গতকাল বুধবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর তাকে লাইফ সার্পোট দেয়া হয়। গাজীপুর সিটি করপোরেশন মেয়র থাকার সময়ে ২০১৫ সালে বাসা থেকে গ্রেফতার হন তিনি। ২০১৭ সালে আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন এই বিএনপি নেতা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft