নাটোরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২, ৩:৪১ পিএম



নাটোরে গাঁজাসহ নায়েব আলী মিয়া (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নাটোর র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
 
বৃহস্পতিবার(২৮ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে নাটোর সদর উপজেলার গোলদিঘি কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে ১৭কেজি ৮শ' গ্ৰাম গাঁজাসহ তাকে আটক করা হয়।

আটককৃত নাবালক মিয়া (৪৮) কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার দক্ষিণ তেতাভূমি গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে। 

র‌্যাব নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে নাটোর সদর উপজেলার গোলদিঘি কৃষ্ণপুর এলাকার নাটোর-বগুড়া মহাসড়কের উপর অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার কাছ থেকে ১৭ কেজি ৮শ' গ্ৰাম গাঁজাসহ তাকে আটক করে র‌্যাব। 

আটককৃত ওই ব্যক্তি পেশাদার একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে নাটোর সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft