নাটোরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২, ৩:৪০ পিএম



নাটোরে ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন জামা উপহার বিতরণ করেছেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের
প্রতিষ্ঠান শেখ রকিবুল ইসলাম।

 বৃহস্পতিবার সকালে নাটোর শহরের কানাইখালীতে শেখ রকিবুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কার্যালয়ে অনুষ্ঠানের মধ্য দিয়ে এসব বিতরণ করা হয়। ঈদের নতুন পোশাক পেয়ে দারুন খুশি সুবিধাবঞ্চিত শিশুরা।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ রকিবুল ইসলামের সভাপতিত্বে  অনুষ্ঠানের উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ রিফাদ মাহমুদ। বিশেষ অতিথি হিসেনে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলু, সাংবাদিক নাসিম উদ্দিন নাসিম। নাটোর জেলা সমন্বয়ক নাহিদ আহমেদ’র সঞ্চালনায় সদস্যদের মধ্যে আরোও উপস্থিত রাজু শেখ, গোলাম রাব্বানী, সাদমান সৌমিক, রিয়াদ মাহবুব প্রমুখ।

শেখ রিফাদ মাহমুদ জানান, আমাদের ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে সামাজিক ও মানবিক কাজ করার উদ্দেশ্যে। ক্ষুদা, দারিদ্র্যতামুক্ত শিক্ষিত সমাজ গড়ার লক্ষ্যে আমাদের কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য, ২০২১সালে শিশুদের নোবেলখ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরষ্কারে মনোনীত হওয়া গ্লোবাল ইয়ুথ লিডার সম্মাননা বিজয়ী শেখ রিফাদ মাহমুদ’র উদ্যোগে ‘শেখ রকিবুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র যাত্রা শুরু। সংগঠনটি অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী উপহার, ঈদে ঈদ সামগ্রী বিতরণ, সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, নতুন পোষাক উপহার, বৃক্ষরোপণ ও বিতরণ সহ নানারকম সেবামূলক কাজ করে আসছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft