পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
পিরোজপুর প্রতিনিধি :
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২, ৩:২৬ পিএম আপডেট: ২৮.০৪.২০২২ ৩:২৯ পিএম



পিরোজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২২ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকায় জেলা সার্কিট হাউজ থেকে ১টি বর্নাঢ্য র‌্যালী শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা আইনজীবি সমিতি মিলনায়তনে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। 

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো: আসাদুল্লাহ এর সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মোহা: মহিদুজ্জামান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জাহেদুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আবু জাফর মো: নোমান, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান পিপিএম সেবা, জেলা আইনজীবি সমিতির আহŸায়ক অ্যাডভোকেট আব্দুল হাকিম হাওলাদার, পাবলিক প্রসিকিউটর খান মোঃ আলাউদ্দিন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি আব্দুর রাজ্জাক খান বাদশা, প্যানেল আইনজীবি কমল মুখার্জী ও নির্মল সরকার অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। এ র‌্যালী ও আলোচনা সভায় বিচার বিভাগীয় বিচারক ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, আইনজীবিবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

বেলুন ও পায়রা উড়িয়ে এ র‌্যালীর উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ মো: মহিদুজ্জামান। আইনগত সহায়তা পেয়ে উপকৃত হয়েছেন এমন এক ব্যক্তি মো: মহিউদ্দিন তার অনুভূতি ব্যক্ত করেন। 

এছাড়া আইনগত সহায়তা প্রদানের জন্য প্যানেল আইনজীবিদের মধ্য থেকে ৩ জন এ বছর শ্রেষ্ঠ আইনী সহায়তা দেয়ায় ১ম, ২য় ও ৩য় হয়েছেন। এরা হলেন-সেলিনা বেগম, কাজি ইলিয়াস ও জামাল হোসেন। আলোচনা সভায় বক্তারা বলেন যে, বিচারহীনতার সংস্কৃতি থেকে বেড়িয়ে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশকে ন্যায় বিচার প্রতিষ্ঠার সংস্কৃতি স্থাপন করেছেন। 

পাশাপাশি বঙ্গবন্ধুর দেয়া সংবিধানে গরীব- দুঃখী অস্বচ্ছল মানুষের আইনী অধিকার প্রতিষ্ঠার লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬-২০০১ মেয়াদে আইনগত সহায়তা আইন প্রণয়ন করে অস্বচ্ছল মানুষদের আইনী অধিকার ফিরিয়ে দিয়েছেন। হাজার হাজার অস্বচ্ছল বিচার প্রার্থী এখন এ আইনের সুবিধা পাচ্ছে। এ আইনটি এখন সত্যিকার অর্থেই জনকল্যাণ মূলক আইনে পরিণত হয়েছে। প্রতিবছর এই আইনী সহায়তা দেয়ার জন্য বাজেটে অর্থ বরাদ্দ বৃদ্ধি করা হচ্ছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft