সোনারগাঁয়ে সাড়ে ৪ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২, ৩:০৫ পিএম আপডেট: ২৮.০৪.২০২২ ৩:১০ পিএম



নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজ মাঠে সাড়ে ৪ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। 

সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নিজস্ব অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রতিটি পরিবারকে নগদ ১ শ টাকা করে প্রদান করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিল, পোলাও চাল, ডাল, চিনি, সেমাই, গুড়ো দুধ, আলু, তেল ও লবন। 

ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, পিরোজপুর  ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ফিরোজ্জামান মোল্লা, যুগ্ম আহবায়ক ডা. আতিকুল্লাহ, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, আরিফ হোসেন, আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফজলুল হক, মাসুম বিল্লাহ, সাহাবউদ্দিন, শ্রমিক লীগের আহবায়ক তাইজুল ইসলামসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft