অর্থপাচারের মামলায় ছেলেসহ অভিযুক্ত হচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
প্রকাশ: বুধবার, ২৭ এপ্রিল, ২০২২, ৯:৪৩ পিএম


পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) বিশেষ আদালত বুধবার (২৭ এপ্রিল) একটি আদেশ জারি করেছে যে, এটি অর্থপাচারের মামলায় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং পাঞ্জাবের নির্বাচিত মুখ্যমন্ত্রী হামজা শাহবাজকে অভিযুক্ত করবে। খবর জিও টিভির।

বিশেষ আদালতকে এই মাসের শুরুতে এই মামলায় জড়িত অভিযুক্ত বাবা-ছেলে এবং অন্যদের অভিযুক্ত করতে হয়েছিল, কিন্তু প্রধানমন্ত্রী শাহবাজের অনুপস্থিতির কারণে প্রক্রিয়াটি বুধবার (২৭ এপ্রিল) পর্যন্ত বিলম্বিত হয়েছে।

কিন্তু আজও আদালতে হাজির হননি শাহবাজ। এর ফলে লিখিত আদেশে বিশেষ আদালত তাকে, হামজা এবং অন্যান্য সন্দেহভাজনদের ১৪ মে তলব করেছেন।

বিশেষ আদালতের আদেশে বলা হয়েছে, সব পক্ষকে স্পষ্ট করা হচ্ছে যে পরবর্তী শুনানিতে, আমরা তাদের অভিযুক্ত করব। আদালত উল্লেখ করেছেন যে, প্রধানমন্ত্রীর অনুপস্থিতির কারণে আজ সন্দেহভাজনদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা যায়নি।

এর আগে শাহবাজের আইনজীবী মন্ত্রিসভার বৈঠকে ব্যস্ত থাকায় প্রধানমন্ত্রীকে আজকের শুনানি থেকে গরহাজির থাকার আবেদন জানিয়েছিলেন। আদালত এতে সম্মতি জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft