ঈদে আসছে ইভার ‘বুকের গভীরে’
প্রকাশ: বুধবার, ২৭ এপ্রিল, ২০২২, ৮:৩৫ পিএম


প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী ইসমত আরা ইভা নতুন গান নিয়ে হাজির হয়েছেন।‘বুকের যত গভীরে থাকে এই মন, তারো গভীরে তোমারি আসন’ কথামালায় ‘বুকের গভীরে’ শিরোনামে গানটি লিখেছেন ও সুর করেছেন হাবিব মোস্তফা এবং সঙ্গীতায়োজন করেছেন জাহিদ বাশার পঙ্কজ।আসন্ন রোজার ঈদ উপলক্ষ্যে নান্দনিক ভিডিও আকারে জি সিরিজের ব্যানারে গানটি প্রকাশিত হবে।

হাবিব মোস্তফা বলেন, নিজের মূর্তি নিজের হাতে ভাঙা বেশ কষ্টকর, প্রায় অসাধ্য। এবার আমি এই কাজে নেমেছি।আমার কথা ও সুরে বিগত দিনের গানগুলো যারা শুনেছেন, তারা একরকম ধরেই নিয়েছেন হাবিব মোস্তফা’র কাজ মানেই স্পিরিচুয়াল-সুফি-ফোক গান। কিন্তু এবারের চ্যালেঞ্জ ‘মানবিক প্রেমের’ গান নিয়ে। ‘বুকের গভীরে’ গানটি তার প্রকৃষ্ট উদাহরণ।আমার দৃষ্টিতে ‘ইসমত আরা ইভা’ একটি স্বর্ণকণ্ঠ- যারা তার গান শুনেছেন, শুধু তারাই বুঝতে পারবেন তার গায়কীশৈলী কত অনন্য সৌরভের।

ইসমত আরা ইভা বলেন, মৌলিক গানের প্রতি সব সময় একটি আলাদা তাড়না কাজ করে। অনেক দিন পর নিজের পছন্দমত একটি ভাল কথা ও সুরের গান করলাম। ‘বুকের গভীরে’ গানটিতে শ্রোতারা আমার গায়কীর স্বকীয়তা পাবেন। জি সিরিজ পরিবারের কাছে কৃতজ্ঞতা তারা এত সুন্দর একটি গান আমার কণ্ঠে প্রকাশ করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft