ইউক্রেন-রুশ যুদ্ধ থেমে গেলে মূল্যস্ফীতি সহনীয় হবে- অর্থমন্ত্রী
বাণিজ্য ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৭ এপ্রিল, ২০২২, ৬:০৫ পিএম

কোনোভাবেই কমানো যাচ্ছে না বাজারের অস্থিরতা। কোনোভাবেই থামানো যাচ্ছে না মূল্যস্ফীতি। এ অবস্থায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, মূল্যস্ফীতি সহনীয় করার উপায় ভাবা হচ্ছে। বুধবার (২৭ এপ্রিল) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, অর্থনীতি এখন শক্তিশালী অবস্থানে আছে। ইউক্রেন-রুশ যুদ্ধ থেমে গেলে পরিস্থিতি আরও ভালো হবে।

দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, দাম কেন বাড়ছে- তার ব্যাখ্যা আমি আগে দিয়েছি। আমরা সারা বিশ্বের সঙ্গে একীভূত। অনেক দেশের সঙ্গে লেনদেন করতে হয়। কাজেই জিনিসপত্রের দাম একটু বাড়বেই। যুদ্ধের কারণে সারা বিশ্ব এখন অস্থির। আশা করছি, যুদ্ধ থেমে যাবে এবং বিশ্ব স্থিতিশীল হবে। বাংলাদেশেও জিনিসপত্রের দাম কমে আসবে। 

এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, চলতি অর্থবছরের জন্য জিডিপির প্রবৃদ্ধির হার ৭.২ শতাংশ এবং আগামী অর্থবছরের জন্য ৭.৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এটি বহাল থাকবে এবং আমি মনে করি, যদি রাশিয়া- ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ী না হয় এবং পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলে প্রাক্কলিত জিডিপি অর্জন সম্ভব হবে।

বাজেট প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাজেটে ভর্তুকির ওপর কোনো চাপ নেই। চলতি অর্থবছরের বাজেটে ঘাটতি যা ধরা হয়েছে, আমি মনে করি সেটি সহনীয় অবস্থানে থাকবে। যুদ্ধ প্রলম্বিত না হলে বাজেট ঘাটতি নিয়ন্ত্রণের মধ্যে থাকবে বলে আশা করছি। এদিকে বিশ্বব্যাংক ও আইএমএফের সর্বশেষ প্রতিবেদনে চলতি অর্থ বছরের জন্য বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দেওয়া হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft