সিরাজগঞ্জে ছেলের আঘাতে মায়ের মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ এপ্রিল, ২০২২, ৫:৪৬ পিএম

সিরাজগঞ্জ পৌর এলাকায় মানসিক ভারসাম্যহীন ছেলের লাঠির আঘাতে আঞ্জুয়ারা বেগম (৫৫) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাবা শাহ-জামাল। মঙ্গলবার সন্ধ্যায় পৌর এলাকার ধানবান্ধি এলাকায় এই ঘটনা ঘটে। বুধবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হতাহতরা সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লার বাসিন্দা।

এঘটনায় নিহতের ছেলে আরিফ হোসেনকে (২৮) বুধবার দুপুরে আটক করেছে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ। সিরাজগঞ্জ সদর থানায় পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ধানবান্ধি এলাকার আরিফ (২৮) একজন মানসিক ভারসাম্যহীন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি তার বাবা ও মায়ের ওপর বাঁশের লাঠি দিয়ে উপুর্যুপরি আঘাত করে। এতে দুজনেই গুরুতর আহত হন। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি ঘটলে দুজনকেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মা আঞ্জুয়ারা বেগম মারা যান। বাবা শাহজামালকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। তিনি আরো জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে তাকে আটক করা হয়েছে। আহত শাহজামালকে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft