ভারতে করোনায় বেড়েছে আক্রান্ত, কমেছে মৃত্যু
প্রকাশ: বুধবার, ২৭ এপ্রিল, ২০২২, ৫:০৯ পিএম


ভারতে আবারও করোনার দাপট। দেশটিতে দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে তিন হাজারের কাছাকাছি পৌঁছেছে। তবে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯২৭ জন। আর মৃত্যু হয়েছে ৩২ জনের।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী চিকিৎসকদের একাংশ দাবি করছেন, ভারতে করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়েছে।

রাজধানী দিল্লির পরিস্থিতি ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে। সেখানে প্রতিদিন আক্রান্তের সংখ্যা হাজারের বেশি থাকছে। মৃত্যুর সংখ্যাও বাড়ছে। আর দিল্লিতে হঠাৎ সংক্রমণ বৃদ্ধির পেছনে ওমিক্রনের উপপ্রজাতি, BA.2.12-কেই দায়ী করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

এদিকে দক্ষিণ ভারতেও করোনা ছড়িয়ে পড়েছে। মাদরাজ IIT-তে নতুন করে ৫৫ জন সংক্রমিত হয়েছেন।

আর মঙ্গলবার পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, কোনো মৃত্যু না হলেও আগের দিনের তুলনায় আক্রান্তের সংখ্যা ৭ জনের বেড়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft