ঈদে মহাসড়ক যানজটমুক্ত রাখতে নানামুখী কার্যক্রম শুরু
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ এপ্রিল, ২০২২, ৫:০৪ পিএম

প্রতি বছর ঈদের সময় মহাসড়কে ঘরমুখো লাখ লাখ মানুষ যানজটের কবলে পড়ে চরম ভোগান্তির শিকার হন। পথে পথে দূভোর্গের কারনে অনেকের ঈদ আনন্দ ম্লান হয়ে যায়। আবার অনেকেই চাঁদাবাজ,ছিনতাইকারি ও অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সব কিছু হারাচ্ছেন। এ সব বিষয় বিচেনায় রেখে দাউদকান্দি হাইওয়ে পুলিশ মহাসড়কের ঝুকিপূর্ণ পয়েণ্ট গুলোতে নিরাপত্তা দেয়া শুরু করেছেন। জানাযায়, কুমিল্লা হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপারের নিদর্শনা অনুযায়ী দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ ঈদকে সামনে রেখে মহাসড়কে যানবাহন চলাচল নিরাপদ করতে ইতিমধ্যেই কাজ শুরু করেছে।

মহাসড়কে বাড়তি নিরাপত্তায় মোবাইল টিম, গুরুত্বপূর্ণ পয়েণ্ট সমূহে কন্ট্রোল রুম স্থাপন করে পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে। ঈদ উপলক্ষ্যে মহাসড়কে সংস্কার কাজ দ্রুত গতীতে শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সম্বনয় করা হচ্ছে। বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে বিভিন্ন পয়েণ্টে স্পীডগান মেশিন নিয়ে হাইওয়ে পুলিশ মহাসড়কে অবস্থান করছে। দূর্ঘটনার কবলে পড়া যানবাহন মহাসড়ক থেকে অপসারণ করতে রেকার প্রস্তুত রাখা হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানা কমিউনিটি পুলিশিং কমিটির পক্ষ থেকে অজ্ঞান পার্টি, মলম পার্টি,চুরি, ছিনতাই রোধে যাত্রী সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণের পাশাপাশি ঈদের সময় মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে মাইকিং করার ব্যবস্থা নেয়া হয়েছে। মহাসড়কে যানজট নিরসনে দাউদকান্দি হাইওয়ে পুলিশকে সহযোগীতা করতে কমিউনিটি পুলিশং কমিটি মহাসড়কের পার্শ্বে ভ্রাম্যমান বাজার ও হাটের কারনে চলাচল যেন বিঘ্নিত না হয় তা নিশ্চিত করতে কাজ করছে। 

দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল হক জানান, কুমিল্লা হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ঈদকে সামনে রেখে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বাড়তী নিরাপত্তা দেয়া শুরু হয়ে গেছে। জিরো ট্রলারেন্স নীতি অনুসরণ করে নিরাপত্তা দেয়া হচ্ছে। যানজট যাতে না হয় তার জন্য এখনই হার্ডলাইনে থেকে দাউদকান্দি হাইওয়ে পুলিশ কাজ করছেন। ঈদে ঘরমুখো মানুষ যানজটে পড়ে যেনো দুর্ভোগে পড়তে না হয়,সে লক্ষ্যে আমরা পরিকল্পনা মাফিক কাজ করে যাচ্ছি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft