প্রকাশ: বুধবার, ২৭ এপ্রিল, ২০২২, ৪:০০ পিএম

পাবনার সাঁথিয়া থানা পুলিশের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ( ২৬ এপ্রিল) মঙ্গলবার থানা চত্বরে দোয়াও ইফতার মাহফিল অনুষ্ঠানে সাঁথিয়া থানা অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার এস,এম,জামাল আহমেদ,বেড়া সার্কেল কল্লোল কুমার দক্ত, ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, বেড়া থানার অফিসার ইনচার্জ অরবিন্দ কুমার, আতাইকুলা থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন, সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবিদ, ইউপি চেয়ারম্যানবৃন্দসহ বিভিন্ন সামাজাকি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।