নগরকান্দায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভূমিহীনদের ঘর বিতরন
সাবিরুন ও রানীর সাথে কথা বললেন প্রধানমন্ত্রী
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২, ৯:০৪ পিএম

ফরিদপুরের নগরকান্দায় ভূমিহীন ও গৃহহীনদের প্রধান মন্ত্রীর ঈদ উপহার আশ্রয়ন প্রকল্প উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় গণভবন থেকে ভার্চুয়াল পদ্ধতিতে  সরাসরি এ প্রকল্পের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নগরকান্দায় ১১০ জন ক শ্রেণীর তালিকার দুই শতাংশ জায়গাসহ ও ঘরের চাবি বুজিয়ে দেওয়া হয় উপকার ভোগিদের হাতে। মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে সরকার জায়গা নেই ঘর নেই এসকল ব্যক্তিদেরকে দুই শতাংশ জমি তাদের নামে লিখে দিয়ে ঘর তৈরী করে দিয়েছেন। আশ্রয়ন প্রকল্প - ২ এর আওতায় প্রথম পর্যায়ে ২১৫ টি ও ২য় পর্যায়ে ১১০ টি ঘর নির্মাণ করে ইতিমধ্যে উপকারভোগী পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার

ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার








মঙ্গলবার ৩য় পর্যায়ে নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের পোড়াদিয়া বালিয়া গ্রামে কুমার নদের পাড়ে দৃস্টি নন্দন জায়গায় তৈরি করা হয়েছে এ আশ্রয়ন প্রকল্প। ১১০ টি ঘরের চাবি উপকারভোগিদের হাতে তুলে দিয়ে এর উদ্বোধন করা হয়। ফলে অসহায় পরিবারগুলো মাথা গোঁজার ঠাঁই পেলো। এর আগে ৩২৫ জনকে এই ঘর হস্তান্তর করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার  ১১০ জনকে ঘর ও জায়গা বুজিয়ে দেওয়া হয়। এসময় প্রধান মন্ত্রী শেখ হাসিনা উপকারভোগি সাবিরুন আক্তার ও রুষা রানীর সাথে কথা বলেন।

ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার

ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার








উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান মন্ত্রীর উপ- সচিব শাখাওয়াত মুন, ঢাকা বিভাগীয় কমিশনার খলিলুর রহমান, ঢাকা রেঞ্জের ডি আই জি হাবিবুর রহমান,  জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার আলিমুজ্জামান, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর চৌধুরী লাবু, ফরিদপুর পৌর মেয়র অমিতাব বোস, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ সুবল চন্দ্র সাহা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু, সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) এন এম আব্দুল্যাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইকবাল কবির, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft