প্রকাশ: মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২, ৮:০৯ পিএম

ঈদ উপহার হিসেবে তৃতীয় পর্যায়ে ২শতক জমিসহ গৃহ প্রদান কার্যক্রম একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী আজ মঙ্গলবার মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সারাদেশে ৩২৯০৪ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করেন।
উদ্বোধন অনুষ্ঠানের পর খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে সুবিধাভোগীদের মাঝে জমি ও ঘর হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এটি এম সুজাউদ্দিন শাহ লুহিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন,প্রাণী সম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, তদন্ত ওসি মমিনুজ্জামান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন,বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোকলেছুর রহমান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মচারী ও বিভিন্ন এলাকার সুবিধাভোগী ব্যক্তিবর্গ।