বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, ঐক্যজোট এখন ঐক্য জটে পরিণত হচ্ছে। শুক্রবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদের মা শাহজাদী বেগমের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নকে যারা ব্যাহত করতে চায়, আমরা তো জানি তারা কারা? তারা হচ্ছে একাত্তরের যুদ্ধাপরাধীদের দোসর এরা ৭৫-এর হত্যাকারীদের দোসর। এরা ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত দেশটাকে কোন জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। এরা ২০১৩-১৪ সালে যেভাবে অগ্নি সন্ত্রাস করেছে তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।
ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার
মন্ত্রী বলেন, তাদের যে ঐক্যজোট তা ঐক্য জটে পরিণত হয় বারবার এবং তারা নিজেরাই জট থেকে বের হতে পারেন না। গত নির্বাচনের আগেও তা আমরা দেখেছি। সুতরাং তারা কি জোট করলো বা কি সরকার চাইলো আর কতিপয় জনবিচ্ছিন্ন কিছু নেতা একসঙ্গে হয়ে কিছু চাইলেই সেটা হবে সেটা পৃথিবীর কোথাও এমনটি হয় না।
কারণ কোন আন্দোলন করতে হলে আর তা যদি জনগণের কোনো দাবি না হয় তাহলে সে দাবি নিয়ে কোন দলই এগোতে পারে না। আর জনগণের দাবী হল যেভাবে উন্নয়ন অগ্রগতি হচ্ছে তা যেন অব্যাহত থাকে। যেন আমরা সেই বিএনপি-জামাত চারদলীয় জোট সরকার সময়ের দূঃশাসন তাতে যেন আমরা ফিরে না যাই।
ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার
তিনি বলেন, মানুষ কাকে চায়? যারা তাদেরকে একটি উন্নত জীবন দেবে। যে অগ্নি সন্ত্রাস করবে এমন কারো হাতে মানুষ তাদের দায়িত্ব দিতে চায় না। কাজেই ঐক্যজোট আবারো ঐক্য জটে পরিণত হবে বলে আমার ধারণা।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. মিলন মহমুদাসহ আওয়ামী লীগের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।