৩৬৭ রানে থামলো দক্ষিণ আফ্রিকা
প্রকাশ: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২, ৭:২৪ পিএম


ডারবানের প্রথম দিনের শুরুটা ভালো না হলেও দ্বিতীয় দিনের শুরুটা হয়েছে স্বপ্নের মতো। প্রথম দিনে টস জয়ের ফায়দা কাজে লাগাতে ব্যর্থ টাইগার পেসাররা। কিন্তু দ্বিতীয় দিনের শুরুতে সফল টাইগার পেসার খালেদ। প্রথম দিনের ২৩৩ রানের সঙ্গে মাত্র ১২ রান যোগ করতেই দুই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। যার পুরো কৃতিত্ব টাইগার পেসার খালেদের। টাইগার বোলারদের বড় সাফল্য বাভুমাকে সেঞ্চুরি করতে না দেয়া। তাকে সেঞ্চুরি থেকে ৭ রান দূরে থাকতে বিদায় করেন মিরাজ।  শেষ পর্যন্ত ৩৬৭ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।

স্বাগতিক শিবিরের ব্যাটিং অর্ডারের মেরুদণ্ড দ্বিতীয় দিনের সকালেই ভেঙে দেন সফরকারী বোলাররা। গলার কাটার মতো বিঁধে থাকা টেম্বা বাভুমাকে ফেরান মেহেদী হাসান মিরাজ। ৭ রানের আক্ষেপে পুড়ে ৯৩ রানে বিদায় নেন তিনি। আগের দিনের ২৭ রানে অপরাজিত কাইল ভেরেইনা আউট হয়েছেন তার সঙ্গে মাত্র ১ রান যোগ করে, অর্থাৎ ২৮ রানে। সব শেষ স্বীকৃত ব্যাটসম্যান কেশভ মহারাজ ১৯ রানে বিদায় নেন। এতে বড়ে সংগ্রহের স্বপ্নে ভাটা পড়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার।

৮ উইকেট হারিয়ে ৩১৪ রানের সংগ্রহ নিয়ে দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষ করে প্রোটিয়ারা। লিজাড উইলিয়ামস ৬ এবং সিমন হারমার ৮ রানে অপরাজিত থেকে দ্বিতীয় সেশনের খেলা করেন। তাদের আগের সেশনের অবিচ্ছেদ্য ১৬ রানের জুটি বেশি বাড়তে দেননি খালেদ আহমেদ। ১২ রানে থাকা উইলিয়ামসকে ফেরান দুর্দান্ত এক ডেলিভারিতে। তাতে অবশ্য ফিল্ডার জয়ের অবদান আছে ঢের। এই জুটি ভাঙে ৩৪ রানে।

৩৩২ রানে ৯ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা পরে সাড়ে তিনশ রানের কোটা পার করে লেজের দিকের দুই ব্যাটসম্যান হারমার আর ডুয়ান অলভিয়ারের ব্যাটে। শেষ দিকে বাংলাদেশ দলের জন্য অস্বস্তি হয়ে ওঠা দশম উইকেটে এই জুটি থেকে আসে ৩৪ রান। পরে অলভিয়ারকে ১২ রানে ফিরিয়ে প্রোটিয়াদের ইনিংস থামান মিরাজ। ৩৬৭ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। ৩৮ রানে অপরাজিত থাকেন হারমার।

বাংলাদেশের পক্ষে পেসার খালেদ আহমেদ ৪টি, মিরাজ ৩টি এবং এবাদত ২ উইকেট।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft