আখাউড়ায় অটোরিক্সার চাপায় শিশু নিহত
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২, ৩:০৫ পিএম আপডেট: ০১.০৪.২০২২ ৩:০৬ পিএম


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অটোরিক্সার চাপায় রিহান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার উত্তর ইউনিয়নের রাজাপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত রিহান ওই গ্রামের জাহাঙ্গীর মিয়ার পুত্র। 

জানা গেছে, সন্ধ্যার দিকে তিনজন কাঠমিস্ত্রি রাজাপুর গ্রামে কাজ করে একটি অটোরিক্সা দিয়ে যাওয়ার সময় পূর্ব পাড়া এলাকায় রিহানকে চাপা দেয়। এসময় সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এদিকে উত্তেজিত জনতা অটোরিক্সা জব্ধ করে তিন যাত্রীকে আটক করেছে। অটোযাত্রীরা বিজয়নগরের চম্পকনগর এলাকার বাসিন্দা। উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft