ঝিনাইগাতীতে বাংলাদেশ তাঁতীলীগ এর ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শেরপুর প্রতিনিধি :
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ৯:৪৬ পিএম



সারা দেশের ন্যয় শেরপুরের ঝিনাইগাতীতে বাংলাদেশ তাঁতীলীগ এর ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা তাঁতীলীগ এর আহবায়ক মো. আমিরুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক জামাল শেখের উপস্থাপনায় উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীগ এর সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, বাংলাদেশ তাঁতীলীগ শেরপুর জেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাক সেলিম, বাংলাদেশ তাঁতীলীগ শেরপুর জেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ মিন্টু মিয়া, বাংলাদেশ তাঁতীলীগ শেরপুর জেলা শাখার সদস্য একেএম সারোয়ার প্রমুখ। 

উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীতে উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মি সহ বাংলাদেশ তাঁতীলীগ ঝিনাইগাতী উপজেলা শাখার সকল নেতাকর্মিগণ উপস্থিত ছিলেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft