সোনাগাজীর ছাত্রদল নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম
ফেনী প্রতিনিধি :
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ৯:১৬ পিএম



ফেনীর সোনাগাজীর নবাবপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবদুল আল জোবায়ের মোহন মিয়াজিকে (২৩) কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার ইউনিয়নের নবাবপুর বাজারের মুক্তিযোদ্ধা অফিস নামক মেইন রোডে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জোবায়ের মোহনকে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ছাত্রদলের নেতা জোবায়ের মোহন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরে জোবায়ের মোহন নবাবপুর বাজারের একটি বিপণি বিতান থেকে নিজের বাড়ি যাচ্ছিলেন। এ সময় ছাত্রলীগের কর্মী বাবলু, ফাহিম লোকজন নিয়ে তাঁর ওপর হামলা চালান। তাঁরা তাঁকে রামদা ও পাইপ দিয়ে পিটিয়ে আহত করেন। পরে স্থানীয় লোকজন জোবায়ের মোহনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

হামলার ব্যাপারে ছাত্রলীগের কর্মী বাবলুর সঙ্গে কথা বলার জন্য তাঁর মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির জানান, আমার পরিষদের একটু উত্তরে ঘটনা ঘটে পক্ষান্তরেই ছাত্রলীগের কর্মী বাবলু ও ফাহিম পরিষদে আমার রুমে এসে আমাকে অপমান করার জন্য গালাগালি করে, একপর্যায়ে গ্রাম পুলিশরা তাদের বের করে দে। 

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ খালেদ দ্যায়ান বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই। কেউ অভিযোগও করেনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft