ন্যাটোর নেটওয়ার্ক হ্যাকের চেষ্টা রুশ হ্যাকারদেরঃ গুগল
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ৮:৪০ পিএম


রুশ হ্যাকারেরা সম্প্রতি ন্যাটোর নেটওয়ার্ক হ্যাক করার চেষ্টা করেছে দাবি করছে গুগল। এছাড়াও তারা পূর্ব ইউরোপের বেশ কয়েকটি দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নেটওয়ার্ক ঢোকার চেষ্টা করেছে বলেও দাবি করা হয়। কোন কোন সামরিক বাহিনীকে হ্যাকারেরা নিশানা করেছে, তা উল্লেখ করা হয়নি। রুশ-ভিত্তিক গ্রুপ ‘কোল্ড্রাইভার’ অথবা ‘ক্যালিস্ট্রো’ হ্যাকিংয়ের এ কাজ চালায় বলে দাবি করা হচ্ছে।

বুধবার ( ৩০ মার্চ) অ্যানালাইসিস গ্রুপের প্রতিবেদনের বরাত দিয়ে সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, নতুন ইমেইল অ্যাকাউন্ট তৈরি করে এ অভিযান পরিচালনা করেছিল ওই হ্যাকার গ্রুপ। তবে, ওই অভিযান কী পরিমাণ সাফল্য পেয়েছে, তা জানা যায়নি।

এর আগে মার্কিন কর্মকর্তারা বারবার সতর্ক করেছিলেন যে, রাশিয়া এবং রুশ-সমর্থিত হ্যাকার গ্রুপগুলো হুমকির কারণ হতে পারে।

অন্যদিকে, এ ধরনের সাইবার হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft