প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ৭:৪২ পিএম

বঙ্গবন্ধু চার-জাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড চার জাতি টি-টোয়েন্টি টুর্নামেন্টে ফাইনালে ভারতকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ।
বৃহস্পতিবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে ভারত। ভারত ৭ উইকেট হারিয়ে ১০৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়।
জয়ের জন্য ১০৮ রানের লক্ষে খেলতে নেমে অধিনায়ক ফয়সাল খান সুমিত ও মোহাম্মদ কাজলের ব্যাটে জয়ের বন্দরে পৌছায় বাংলাদেশ। জয়ের মূল কাজটা করেন কাজল। তিনি ৩৭ বলে ৬২ রান করেন।
তবে ম্যাচ শেষ করতে পারেননি কাজল ৬২ রান ফিরেন তিনি। এতে করে ৯৯ রানের রেকর্ড উদ্বোধনী জুটি যখন ভাঙে। বাংলাদেশ তখন ছিল জয়ের বন্দরের খুব কাছে।
কাজলের বিদায়ের পর ক্রিজে আসেন জাবেদ। সুমিত অবশ্য শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন অবিচল। দুজনে শেষ পর্যন্ত ম্যাচ শেষ করে আসেন। তাতেই বাংলাদেশ পায় ৯ উইকেটের বিশাল এক জয় মাতে শিরোপার উল্লাসে। ফাইলিস্টদের ভার্চুয়ালি পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্কোরবোর্ড
ভারত ১০৮/৭ (২০ ওভার)
বাংলাদেশ ১০৯/১ (১১.১ ওভার)
ফলাফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী