ঘোড়াঘাটে মোবাইলসহ যুবক আটক
ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ৬:৩৯ পিএম


দিনাজপুরের ঘোড়াঘাটে চোরাই মোবাইলসহ মোঃ নাজমুল হাসান(২৬) নামে এক যুবককে আটক করেছে  থানা পুলিশ। আটক যুবককে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

মোবাইলের মালিক মোঃ জাহিদ হাসান বকুলের পিতা মোঃ অজিবর রহমানের এজাহার সুত্রে জানা গেছে,উপজেলার নুরপুর এলাকার মোঃ অজিবর রহমানের ২৮ মার্চ ভোরে বাড়ি থেকে তার ছেলে জাহিদ হাসান বকুলের ঘর হতে একটি ভিভো এ্যান্ডরয়েড মোবাইল চুরি হয়ে যায়। পর দিন সকাল ১০টায় জাহিদ হাসান বকুলের চুরি যাওয়া মোবাইলটি একই এলাকার মোঃ বদিউজ্জামান বদিয়ার ছেলে মোঃ নাজমুল হাসান উপজেলার রাণীগঞ্জ বাজার পুরাতন সোনালী ব্যাংক সংলগ্ন বুলবুল টেলিকমে বিক্রি করার জন্য নিয়ে যায়। 

টেলিকমের মালিক মোঃ বুলবুল আহম্মেদের সন্দে হলে মোবাইলের মালক জাহিদ হাসান বকুলকে মোবাইল ফোনে ্অবগত করলে নাজমূলকে মোবাইলসহ হাতে নাতে আটক করে থানা পুলশে সোপর্দ করে। 

আটক নাজমূলকে  বৃহস্পতিবার সকালে জেল হাজতে পেরণ করা হয়েছে। পুলিশ জানায়, নাজমুলের বিরুদ্ধে ইতিপুর্বে কয়েকটি মোবাইল চুরির ঘটনায় ঘোড়াঘাট থানায় একাধিক মামলা রয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft