দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ৪:২৮ পিএম



পবিত্র রমজান মাস উপলক্ষে ৪’শ ১০ জন দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃস্পতিবার দুপুরের দিকে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার মর্নিংসান কিন্ডার গার্টেন স্কুল চত্বর থেকে এসব খাদ্য বিতরণ করা হয়। 

জানা গেছে, রোটারি ক্লাব অফ ঢাকার উদ্যোগে ও মিতুলি ফাউন্ডেশনের সহযোগিতায়, রোটারি কমিউনিটি ক্রোপস অফ রৌমারী (আরসিসি)’র ব্যবস্থাপনায় পবিত্র রমজান মাস উপলক্ষে ১৫ কেজি চাউল, ১ কেজি ডাইল. ১ কেজি আলু, ১ কেজি লবন, ১ কেজি সোলা বুট, আধাকেজি খেজুর ও ১ কেজি সোয়াবিন তেল, ৪১০ জন দুঃস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। 

খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, সহকারি কমিশনার ভূমি ও উপজেলা নির্বাহী অফিসার (ভার) আশরাফুল আলম রাশেল, রৌমারী থানার তদন্ত কর্মকর্তা এমএ সাইদ, বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি শফিকুল ইসলাম, রোটারি কমিউনিটি ক্রোপস অফ রৌমারী সভাপতি নাজমুল আলম স্বাধীন, সাধারন সম্পাদক শহিদুর রহমান প্রভাষক, খাদ্য সহায়তা কর্মসূচীর সভাপতি আবুল কাশেম (অব:) সিনিয়র ওয়ারেন্ট অফিসার, কোষাধ্যক্ষ সোহরাব হোসেন, সদস্য আব্দুল মোমেন, রফিকুল আলম শাহিন, আফজাল হোসেন বিপ্লব ও প্রধান শিক্ষক মনোয়ারা বেগম প্রমূখ। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft