ফটিকছড়িতে একই দিনে দুটি বাল্যবিবাহ বন্ধ করল প্রশাসন
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ৩:৪৫ পিএম



চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দুটি বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৪নং ও ৫নং ওয়ার্ডে একইদিনে মোহাম্মাদ সেলিমের কন্যা উর্মি আকতার (১৬) ও প্রবাসী ইউনুসের কন্যা সায়মা আকতার (১৫) এর মেহেদী অনুষ্ঠান চলছিল। 

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিয়ে বন্ধ করে এবং প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার জন্য তাদের মা-বাবা থেকে মুছলেকা নেয়। 

এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন ফটিকছড়ি থানার এএসআই হাবিবুর রহমান ও স্থানীয় জনপ্রতিনিধিরা। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft