পটুয়াখালীতে পুলিশ নিয়োগ পরীক্ষায় ৪৩ জন উত্তীর্ন
পটুয়াখালী প্রতিনিধি :
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ২:৫৫ পিএম


বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে পটুয়াখালী জেলায় এবার ৪৩ জন প্রার্থী নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার রাতে পটুয়াখালী পুলিশ লাইন্স মাঠে তাদের নাম ঘোষণা করা হয়। মোট ২ হাজার ৫শ’ ৮ জন প্রার্থী আবেদন করেন। পিইটি টেস্টে ১ হাজার ৫শ’ ৬ জন অংশ নিলেও লিখিত পরীক্ষায় সুযোগ পায় ৫শ’ ১১ জন। 

এদের থেকে উত্তীর্ন ১শ’ ৩৮ জনের মধ্যে ভাইবা শেষে ৪৩ জন চুড়ান্ত ভাবে নির্বাচিত হন। এ ছাড়া বিভিন্ন কোঠার বিপরীতে আরও ৮ জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে। শারিরীক যোগ্যতা সম্পন্ন মেধাবী ছেলে মেয়েরা চাকুরী পেয়ে বেশ খুশি। নির্বাচিতদের সাফল্যে খুশি তাদের পরিবারের সদস্যরাও। নিয়োগ পাওয়া সদস্যরা জানান, তারা সকলেই দেশের কল্যানে কাজ করবেন। বাংলাদেশ পুলিশের ভাবমূর্তী উজ্জল করার পাশপাশি তারা মানবিক পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে চান।

পটুয়াখালী জেলা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘বাংলাদেশ পুলিশের আইকন আইজিপি ড. বেনজির আহম্মেদ’র প্রচেষ্টায় এ বছরের নিয়োগে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে। যে কারনে মেধাবী এবং শারিরিীক যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাই নিয়োগ পেয়েছে। নতুন এ নিয়োগ পরীক্ষা প্রত্যেক প্রাথীকে ফিজিক্যালে মোট সাতটি ধাপ অতিক্রম করতে হয়েছে। পরবর্তীতে তারা লিখিত পরীক্ষায় অংশ গ্রহন করেন। আর লিখিত পরীক্ষার খাতা পুলিশ হেডকোয়াটারের বিশেষ কোডিং’র মাধ্যমে নিরিক্ষা করা হয়েছে। আর সর্বশেষ ভাইবা গ্রহন শেষে ফলাফল ঘোষণা করা হয়।’


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft