প্রকাশ: বুধবার, ৩০ মার্চ, ২০২২, ৮:১৪ পিএম

নগর খুলনার ঐতিহ্যবাহী প্রথম ৫ তারকা হোটেল সিটি ইন এ বুধবার সকাল ১০ঃ০০ টায় জমকালো আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে স্ট্র্যাটেজিক মাস্টার প্ল্যান ফর মংলা পোর্ট কর্মশালা সম্পন্ন হয়।
বাংলাদেশের সর্ব বৃহৎ নদী বন্দরগুলোর মধ্যে অন্যতম মংলা পোর্ট। দেশে বৈদেশিক পন্য আমদানি রপ্তানি বাণিজ্য বহাল রাখতে এই কর্মশালা আগামীর প্রজন্মকে আধুনিক বিশ্বের বিভিন্ন মহলের পদক্ষেপ গ্রহন কার্যক্রম আরও সহজ করবে বলে আশা ব্যক্ত করেন বন্দর কর্তৃপক্ষ।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা সহ আরও উপস্থিত ছিলেন মি: অগাস্টিন জোহানেস, কনসালটেন্ট, ইনরোস ল্যকনার এসই, প্রফেসর ডঃ কাজী হামিদুল বারী (কুয়েট), মি: রোলফ আলফ্রেড বেরেন্স ইনরোস ল্যকনার এসই সহ মংলা কাস্টমস প্রতিনিধি, বন্দর ব্যবহারকারী ও গণমাধ্যম কর্মীরা।