১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে ৬ নং সেক্টরের প্রথম শহিদ লুৎফর রহমান ছিলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মুক্তিযোদ্ধাদের প্রেরণা। এই শহিদ বীর মুক্তিযোদ্ধার ৫০ তম শাহাদত বার্ষিকী পালন করা হয়েছে। ফুলবাড়ী সাহিত্য পরিষদ ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে বরাবরের মতো এবারও ২৮ মার্চ সন্ধ্যায় ৫০ তম শাহাদত বার্ষিকীর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শহিদ লুৎফর রহমান সরণি সংলগ্ন ফুলবাড়ী সাহিত্য পরিষদ এর অস্থায়ী কার্যালয়ে। কর্মসূচীতে ছিল আলোচনা সভা, উপহার বিতরণ ও দোয়া মাহফিল।
এতে সভাপতিত্ব করেন ফুলবাড়ী সাহিত্য পরিষদ এর উপদেষ্টা ও ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন বাদল। শহিদ লুৎফর রহমানকে নিয়ে আলোচনা করেন ফুলবাড়ী উপজেলার আওয়ামী লীগের প্রবীণনেতা ও মুক্তিযোদ্ধা সংগঠক নেতা ছদরুজ্জামান সরকার ও বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কীবর। এখানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জাহেদুল হক, ফুলবাড়ী সাহিত্য পরিষদ-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক ইউনুছ আলী আনন্দ ও স্থানীয় উদ্যোমী যুবক জাহাঙ্গীর আলম প্রমূখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী জছিমিঞা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক হাবিবুর রহমান, ফুলবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আলহাজ¦ ইব্রাহীম খলিল, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ইউসুফ আলী সংগ্রামী, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংবাদিক এইচএম বাবুল, ফুলবাড়ী সাহিত্য পরিষদের সহ-সভাপতি আব্দুল মান্নান, সাধারন সম্পাদক অনিল চন্দ্র রায়, সাহিত্য সম্পাদক আদনান মানিক, দপ্তর সম্পাদক আনোয়ারুল ইসলাম শিমুল, কোষাধ্যক্ষ নাজমুল হুদা, ফ্রেন্ডস ফোরাম বন্ধু শাওন আহম্মেদ, মাধব কুমার জিঁদ প্রমুখ।
এদিকে ব্যাক্তিগত সমস্যার কারনে অনুষ্ঠানটিতে উপস্থিত হতে না পেরে ফোনের মাধ্যমে অনুষ্ঠাটিকে সমর্থন ও এর সফলতা কামনা করেন ফুলবাড়ী ইউএনও সুমন দাস।
বিশিষ্ট্যজন ও বক্তরা বলেন, ফুলবাড়ীতে শহিদ লুৎফর রহমান এলএমজি নিয়ে ১১ জন পাক সেনার বিরুদ্ধে প্রথম দিকে একাই ঝাঁপিয়ে পড়েছিলেন এবং সম্মূখযুদ্ধে পাক সেনাদের গুলিতে তিনিই ৬ নং সেক্টরের প্রথম শহিদ হন।
আলোচনা সভা শেষে শহিদ লুৎফর রহমানের কবর পরিস্কার করার কারনে সাদা মনের মানুষ মোজাম্মেল হককে লুঙ্গী, গেঞ্জি ও গামছা উপহার হিসেবে দেয়া হয়।
ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার
এরপর রুহের মাগফেরাতে তার কবরের পাশে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ফুলবাড়ী থানা জামে মসজিদের খতিব হাফেজ আবুল হোসেন।
পরে ফুলবাড়ী সাহিত্য পরিষদ এর উপদেষ্টা ও ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন বাদলের উদ্যোগে শহিদ লৎফর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।