প্রকাশ: বুধবার, ৩০ মার্চ, ২০২২, ৬:১৭ পিএম

"বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি, আপনার পুলিশ আপনার পাশে- তথ্য দিন সেবা নিন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে সিংড়া ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ মার্চ) সকালে ঘোড়াঘাট থানার আয়োজনে উপজেলার সিংড়া ইউনিয়ন পরিষদে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সিংড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম। আরও বক্তব্য রাখেন, সিংড়া ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রমের দায়িত্বে থাকা উপ-পরিদর্শক তপন দাস, ইউপি সদস্য মফিজুল ইসলাম প্রমুখ।