বাংলাদেশ ব্যাংকের সাবেক দুই কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ
প্রকাশ: বুধবার, ৩০ মার্চ, ২০২২, ৫:৩১ পিএম


বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী এবং নির্বাহী পরিচালক শাহ আলমকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। পি কে হালদারকে অর্থ জালিয়াতি ও পাচারে সহায়তার অভিযোগে মঙ্গলবার (২৯ মার্চ) তিন ঘণ্টার জিজ্ঞাসাবাদ করা হয়।

পি কে হালদারকে অর্থ জালিয়াতি ও পাচারে সহায়তার অভিযোগে প্রথমবার দুদকের মুখোমুখি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর ও নির্বাহী পরিচালক শাহ আলম। জিজ্ঞাসাবাদ চলে প্রায় ৩ ঘন্টা।

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফ্যাইন্যানসিয়াল সার্ভিসেস লিমিটেড থেকে আড়াই হাজার কোটি টাকার বেশি লুটপাটের ঘটনায় দুদকের উপ পরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে চলছে এই জালিয়াতির অনুসন্ধান।  

এখনো পর্যন্ত এই অর্থ আত্মসাতের ঘটনায় ২২টি মামলা দায়ের করেছে দুদক। এছাড়াও এফএএস ফ্যাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে আরো ১৩ টি।

দুদক সচিব মো. মাহবুব হোসেন জানান, প্রয়োজনে এই দুইজনকে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft