চীনের ৩টি স্যাটেলাইট উৎক্ষেপণ
প্রকাশ: বুধবার, ৩০ মার্চ, ২০২২, ৪:৫৪ পিএম


চীন বুধবার সে দেশের উত্তরপশ্চিমাঞ্চলে স্থাপিত জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশে তিনটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। খবর সিনহুয়ার।

বেইজিং সময় সকাল ১০:২৯ টায় লং মার্চ-১১ নামের একটি ক্যারিয়ার রকেটযোগে এ তিন স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় এবং সেগুলো পরিকল্পনা অনুযায়ী কক্ষপথে প্রবেশ করে।

তিয়ানপিং-২এ, তিয়ানপিং-২বি ও তিয়ানপিং-২সি নামের তিনটি স্যাটেলাইট মহাকাশে বায়ুমন্ডলের পরিবেশ জরিপ এবং কক্ষপথ সংক্রান্ত পূর্বাভাস মডেল সংশোধনের মতো সেবা দেবে।
এটি লং মার্চ রকেট সিরিজের ৪১৩তম মিশন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft