ইউক্রেন অভিযান শুরুর পর এই প্রথম চীনে রুশ পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশ: বুধবার, ৩০ মার্চ, ২০২২, ৪:৪৫ পিএম


ইউক্রেনে আগ্রাসন শুরু হওয়ার পর প্রথম বারের মতো চীন সফরে গেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ল্যাভরভ পাকিস্তান, ইরান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের প্রতিনিধিদের সঙ্গে আফগানিস্তান বিষয়ে ২টি বহুজাতিক বৈঠকে অংশ নেবেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আঞ্চলিক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই চীনের প্রতিনিধিত্ব করবেন এবং তালেবান নিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি আফগানিস্তানের প্রতিনিধিত্ব করবেন। কাতার ও ইন্দোনেশিয়া অতিথি হিসেবে বৈঠকে উপস্থিত থাকবেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের আফগানিস্তানের বিশেষ দূতদের সঙ্গে ‘বর্ধিত ট্রোইকা’র একটি পৃথক বৈঠকে যোগ দেবেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন মঙ্গলবার একটি ব্রিফিংয়ে ট্রোইকা বৈঠক সম্পর্কে বলেছেন, ‘চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং পাকিস্তানের আফগান ইস্যুতে উল্লেখযোগ্য প্রভাব রয়েছে এমন সব দেশগুলো নিয়ে এই বৈঠক হবে।’

চীন আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি না দিলেও যুক্তরাষ্ট্র এবং অন্যদের মতো কঠোর সমালোচনা থেকে বিরত রয়েছে। চীন কাবুলে তাদের দূতাবাস খোলা রেখেছে। মেয়েদের শিক্ষা এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘন সীমিত করার জন্য তালেবানের বিভিন্ন উদ্যোগ নিয়ে কোনো বিষয়ে মন্তব্য করেনি চীন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft