লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
লক্ষ্মীপুর প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ৩০ মার্চ, ২০২২, ২:২৬ পিএম



লক্ষ্মীপুরে যৌতুকের দাবিতে গৃহবধূ আরজু বেগমকে নির্যাতনের পর হত্যার দায়ে স্বামী কামাল উদ্দিনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৩০ মার্চ) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিরাজুদ্দৌলাহ কুতুবী এ রায় দেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি আবুল বাশার এ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত কামাল সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের বড় বল্লভপুর গ্রামের বাসিন্দা। মামলার বাদী জগলুর রহমান দিঘলী ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা।

আদালত সূত্র জানায়, ২০০৯ সালে ২ জানুয়ারি আরজু বেগমকে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে তার বড় ভাই জগলুর রহমান বাদী হয়ে কামালের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। এর আগে যৌতুক না দেওয়ায় মারধরসহ নির্যাতন করে কামাল তার স্ত্রীকে হত্যা করে। ওই মামলায় পুলিশ আদালতে কামালের বিরুদ্ধে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে। দীর্ঘ শুনানি ও ১৫ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেয়।

পিপি আবুল বাশার জানান, স্ত্রী হত্যায় আদালতে কামাল দোষী প্রমাণিত হয়েছে। এতে আদালত তার মৃত্যুণ্ডের আদেশ দেয়। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft