গোপালগঞ্জে দাম বেড়েছে হাঁস-মুরগী,গরুর মাংস ও ইলিশ মাছের
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ মার্চ, ২০২২, ১২:২৬ পিএম



জেলার বিভিন্ন বাজারে দেশী মুরগী ও হাঁসের দাম বৃদ্ধি পেয়েছে। ক্রেতারা জানিয়েছেন দেশী মুরগী বাজারে পাওয়া গেলেও প্রকৃত দেশী হাঁস পাওয়া যায় না। তবে ফার্মের হাঁসের বাচ্চা গ্রাম এলাকার বাড়ীতে বাড়ীতে পালা হয়। অনেকে গ্রামের বিল এলাকায় নিজ উদ্যোগে হাঁসের খামার করেছেন। সেসব বাড়ী বা খামারের হাঁস বাজারে দেশী বলেই বিক্রি হয়। 

গোপালগঞ্জ বড় বাজারে আজ বুধবার  দেশী মুরগী ৫০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। কক,ব্রয়লার,সোনালী,লেয়ার মুরগীর দামও  বেড়েছে যা সাধারন ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে।  মর্দা হাঁস ৪৫০ টাকা এবং মাদী হাঁস ৩৫০ টাকা কেজী দরে বিক্রি হয়েছে। এই বাজারে গরুর মাংস ৬২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খাসীর মাংসও বেশী দামে বিক্রি হতে দেখা গেছে। বড় ইলিশ ১৭০০/১৮০০ টাকা এবং মাঝারী সাইজের ইলিশ ১২০০/১৪০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।  মূল্য নিয়ন্ত্রনে রাখতে কর্তৃপক্ষের তেমন কোন তৎপরতা চোঁখে পড়ছে না। কোন বিক্রেতা মূল্য তালিকা টানায় না। বিক্রেতারা মর্জি মাফিক বাজার মূল্য নিয়ন্ত্রন করছে। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft