ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
ফেনী প্রতিনিধি :
প্রকাশ: বুধবার, ৩০ মার্চ, ২০২২, ১২:১৮ পিএম আপডেট: ৩০.০৩.২০২২ ৭:০৭ পিএম



ফেনীর দাগনভূঞায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত মো. মামুন (৪০) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) রাত নয়টার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কের বেকের বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মামুন ছাগলনাইয়ার বাঁশপাড়ার পাটোয়ারী বাড়ির মজল হকের ছেলে ও ছাগলনাইয়া মামুন ইলেকট্রনিক্স এর স্বত্বাধিকারী।

ফেনী হাইওয়ে থানার ওসি জাকির হোসেন জানান, রাত আনুমানিক নয়টার দিকে ফেনী থেকে ছুটে যাওয়া দ্রুতগামী একটি ও নোয়াখালী থেকে ছুটে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মো. মামুন নিহত হয়।

পরবর্তীতে ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার সময় পিছন থেকে আরো দুজন মোটরসাইকেল আরোহী ট্রাকটিকে  ধাওয়া করে দাগনভূঞা বাজার এলাকায় ব্যারিকেড দিয়ে পুলিশকে খবর দিলে পুলিশ  দ্রুত চালক সহকারে ট্রাকটিকে আটক করে। বর্তমানে মৃতদেহটি ও জব্দকৃত ট্রাকটির থানায় আনা হচ্ছে। পরবর্তীতে ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft