মঙ্গোলিয়াকে হারাতে পারলো না বাংলাদেশ
প্রকাশ: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২, ৯:১৪ পিএম


দুর্ভাগ্য ও ফরোয়ার্ডদের ব্যর্থতায় মঙ্গোলিয়াকে হারাতে পারেনি বাংলাদেশ। মধ্য এশিয়ার দেশটির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে স্বাগতিকরা।

সিলেটের এই ম্যাচে মালদ্বীপে বিরুদ্ধে পরাজিত হওয়ার একাদশে ২টি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার ছোট পাসের কৌশলে বেশ ভাল শুরু করে জামাল-রেজারা। শুরুতে বাঁ পাশ দিয়ে উঠা রাকিবের ক্রস মঙ্গোলিয়া গোলরক্ষকের হাতে না লাগলে এগিয়ে যেতে পারতো বাংলাদেশ।

৪১ মিনিটে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট করেন স্ট্রাইকার সুমন রেজা। দ্বিতীয়ার্ধে সুমন রেজার বদলী হিসেবে ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবনকে মাঠে নামান কোচ ক্যাবরেরা। আক্রমণের ধার বাড়লেও গোল পায়নি বাংলাদেশ। অবশেষে গোল মিসের মহড়ার খেসারত দিয়ে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft