রমজানে স্কুল চলবে, গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ
প্রকাশ: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২, ৭:৪৭ পিএম


পবিত্র রমজানে সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘোষিত তারিখ ও সময় অনুযায়ী চলবে। প্রাথমিক বিদ্যালয়সমূহে পবিত্র রমজানের ছুটির বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রদান সংক্রান্ত গুজব ছড়ানো হচ্ছে, যা অনাকাক্সিক্ষত ও অনভিপ্রেত।

গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসির প্রতি আহ্বান জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জনায় গুজব ছড়ানোকারীদের চিহ্নিত করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

এতে আরো বলা হয় , প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২২ মার্চ, ২০২২ এর প্রজ্ঞাপন মোতাবেক ২০ রমজান পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চালু থাকবে। এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২৪ মার্চ ২০২২ এর ৩৮.০১.০০০০.৪০০.৯৯.০১১.২১.৯৫ স্মারকের প্রজ্ঞাপন মোতাবেক শ্রেণিকক্ষে সরাসরি পাঠদানের সকাল ৯টা ৩০ মিনিট থেকে   বিকাল ৩ টা পর্যন্ত চলবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft