গাইবান্ধায় শিশু নির্যাতন মামলার আসামীর ঝুলন্ত লাশ উদ্ধার
গাইবান্ধা জেলা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২, ৭:১৭ পিএম আপডেট: ৩০.০৩.২০২২ ৯:০১ এএম

গাইবান্ধার পলাশবাড়ীতে আম গাছ থেকে নারী ও শিশু নির্যাতন মামলার আসামী রোস্তম আলীর (৫০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পলাশবাড়ী থানা পুলিশ। মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার সাতারপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। রোস্তম আলী সাতারপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১২ টার দিকে রোস্তমের বাড়ীর পাশের একটি আম গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। প্রাথমিক ভাবে লোকলজ্জার ভয়ে রোস্তম আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। কিন্তু গলায় ফাঁস লাগানো থাকলেও গাছে ঝুলন্ত রোস্তমের পাঁ মাটিতে লেগে ছিল। যা এলাকাবাসীর মনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। 

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, রোস্তমের বিরুদ্ধে গত ২৭ মার্চ এক নির্যাতিতা শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার একদিন পর তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

প্রসঙ্গত, গত ২৫ মার্চ সকাল দশটার দিকে অন্যান্য শিশুদের সঙ্গে মেয়েটি খেলাধুলা করছিল। এসময় রোস্তম আলী শিশুটিকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে পাশের পরিত্যক্ত একটি ঘরে নিয়ে যায়। সেখানে মেয়েটির প্যান্ট খুলে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। এতে মেয়েটির চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে এলে রোস্তম কৌশলে পালিয়ে যায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft