হট প্যান্ট পরে ঝড় তুললেন অভিনেত্রী জয়া
প্রকাশ: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২, ৭:১৬ পিএম


সৌন্দর্য যার কাছে কবিতার মতো তিনি হচ্ছেন জয়া আহসান। বয়সকে ছাপিয়ে তিনি দিন দিন নিজেকে আকর্ষণীয় করে তুলছেন অনবদ্য জয়া।

অভিনয় গুণ তো তার রয়েইছে, সৌন্দর্যেও তিনি বশ করে চলেছেন দুই বাংলার দর্শকদের। জয়া আহসান সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ জনপ্রিয়। নিয়মিতই তিনি ফেসবুক, ইনস্ট্রাগ্রামে পোস্ট করেন নানা ছবি ও স্ট্যাটাস। বিভিন্ন সতর্কতামূলক কাজেও তিনি অংশ নেন সোশাল মিডিয়াতে। তবে বেশিরভাগ সময় ছবি পোস্ট করেই আলোচিত হন তিনি।

তেমনি সম্প্রতি একটি ছবি দিয়ে সবার নজর কেড়েছেন জয়া। সেখানে অভিনেত্রীকে দেখা গেছে হাফ প্যান্ট পরনে। অফ হোয়াইট হাফ প্যান্ট ও সাদা শার্টে ফটোশুটের ছবিটি দিয়ে তিনি চমকে দিলেন সকলকে। জয়াকে বেশিরভাগ শাড়িতেই দেখা যায়। ওয়েস্টার্ন পোশাকের জয়াও দৃষ্টিনন্দন। তবে শর্ট প্যান্ট পরা জয়া এবার নিজের আগের চেনা রূপটাকে ভেঙে দিতে চাইলেন যেন।

এই ছবিটি এখন বহুল চর্চিত সামাজিক যোগাযোগ মাধ্যমে। এখানে সাধারণ ভক্তদের পাশাপাশি অনেক অভিনেত্রীরাও জয়ার রুপ ও লুকের প্রশংসা করেছেন। এদিকে টলিউডে একের পর এক ছবি করে চলেছেন জয়া। সর্বশেষ শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘কণ্ঠ’ ছবিতে একজন জনপ্রিয় ডাক্তারের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। শিগগিরই তাকে দেখা যাবে আরও কিছু চমৎকার গল্পের ছবির চমক জাগানো চরিত্রে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft