৮ খেলোয়াড় বিক্রি করে হলেও সালাহকে চায় বার্সেলোনা
প্রকাশ: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২, ৫:৫১ পিএম


নতুন মৌসুম আসন্ন। দলের সেরা তারকা লিওনেল মেসি চলে যাওয়ার পর হযবরল অবস্থা বার্সেলোনার। তবে নতুন কোচ হিসেবে সাবেক খেলোয়াড় জাভি হার্নান্দেজ যোগ দেয়ার পর পুরোই বদলে গেছে কাতালান ক্লাবটি। তার অধীনে এখন পর্যন্ত দলটি ১০ ম্যাচে অপরাজিত রয়েছে। জাভি ভঙ্গুর দলটির দায়িত্ব নিয়ে ইতোমধ্যে ইউরোপা কাপের কোয়ার্টারে পা রেখেছেন। শেষ এলক্লাসিকোতে রিয়ালকে নিজেদের মাঠে উড়িয়ে দিয়েছেন।

তারপরও নিজেদের ফরোয়ার্ড লাইনে শক্তি বাড়াতে দলটির দৃষ্টি ছিল বেশ কিছু খেলোয়াড়ের ওপর। হল্যান্ডের সঙ্গে কথা বলতেও শোনা গেছে। এমনকি বাদ যাননি ট্রান্সফার মার্কেটের সবচেয়ে বড় তারকা পিএসজির এমবাপেও। যার ওপর কিনা শুরু থেকেই ওঁৎ পেতে আছে রিয়াল মাদ্রিদ। এমবাপেরও চাওয়া রিয়ালে যাওয়া। মাঝে শোনা যাচ্ছিন জার্মান তারকা রবার্ট লেভানদোভস্কির কথাও। তবে সব নাম ছাড়িয়ে এবার স্প্যানিশ ক্লাবটির দৃষ্টি ইংলিশ ক্লাব লিভারপুলের মিশরিয় তারকা ফরোয়ার্ডের মোহাম্মদ সালাহর দিকে। 

যদিও লিভারপুলের সঙ্গে সালাহর চুক্তির এখনো এক বছর বাকি। নতুন করে অলরেডরাও চাচ্ছে তাকে দলে রাখতে কিন্তু বাধা পারিশ্রমিক। সালাহর দাবি ১৭ মিলিয়ন কিন্তু লিভারপুল তাকে দিতে রাজি ১০ মিলিয়ন। আর এ পারিশ্রমিকের বিষয় নিয়ে দ্বন্দ্বের সুযোগ কাজে লাগাতে চাচ্ছে বার্সা। মিশরিয় তারকার জন্য তারা প্রয়োজনে ৮ খেলোয়াড়কে ছাড়তে রাজি বলে এমন খবর জানাচ্ছে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস। 

বিক্রির তালিকায় থাকায় খেলোয়াড়রা হলেন গোলরক্ষক নেতো, ডিফেন্ডার সার্জি রবার্তো, ক্লেমেন্ত লংলে, স্যামুয়েল উমতিতি, অস্কার মিঙ্গুয়েজা, মিডফিল্ডার রিকি পুইগ, ফরোয়ার্ড মার্টিন ব্রাথওয়েট ও লুক ডি ইয়ং। এতকিছুর পরও সালাহকে দলে ভেড়াতে না পারলে তাদের তালিাকয় রয়েছে লিডস ইউনাইটেডের ব্রাজিলিয়ান তারকা রাফিনহা, চেলসির আন্দ্রেস ক্রিশ্চেনসেন ও সিজার আজপিলিকুয়েতা।

উল্লেখ্য, এই আটজনের মধ্যে রবার্তোর সঙ্গে চুক্তি নবায়নের কথা বলেছে বার্সা কর্তৃপক্ষ। কিন্তু এখন সেই আলোচনা থমকে গেছে। তাই বার্সেলোনায় রবার্তোর ভবিষ্যতের ওপর বড় প্রশ্নবোধক পড়ে গেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft