বিশ্বকাপ মঞ্চে কানাডা, শিরোপা উল্লাসে আর্জেন্টাইন সমর্থকরা
প্রকাশ: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২, ৫:৪৭ পিএম


দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিয়েছে কানাডা। এতে দেশটিতে চলছে বাঁধভাঙা উচ্ছ্বাস। কানাডার বিশ্বকাপ নিশ্চিতের দিনে উল্লাসে মাতোয়ারা আর্জেন্টাইন সমর্থক গোষ্ঠীও। কানাডা বিশ্বকাপে সুযোগ পাওয়ায় আর্জেন্টাইন সমর্থকরা কাতারে মেসির হাতেই সোনালী ট্রফিটাকে দেখতে পাচ্ছে।

কি পাঠক থমকে গেলেন নাকি। এমনই এক মজার ইতিহাস রয়েছে কানাডার বিশ্বকাপ মঞ্চে যাওয়া ও আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের সঙ্গে। আসুন চলে যাই সেই পুরনো স্মৃতিতে। 

আর্জেন্টিনা সবশেষ বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে ১৯৮৬ সালে আর একই বছর শেষবারের মতো বিশ্বকাপের মূল মঞ্চে খেলে কানাডাও। অর্থাৎ আর্জেন্টিনার বিশ্বকাপ খরা ও কানাডার বিশ্বমঞ্চে খেলার অপেক্ষাটা ৩৬ বছরের। অবশ্য ৮৬ বিশ্বকাপের পরও বিশ্বকাপের মঞ্চ মাতিয়ে যাচ্ছে আলবিসেলেস্তেরা।

ফুটবল ঈশ্বর ম্যারাডোনার হাত ধরে ৯০’তে ফাইনালে গিয়ে আর্জেন্টিনা হেরেছিল পশ্চিম জার্মানির কাছে। দীর্ঘ ২৪ বছর পর আর্জেন্টিনা ম্যারাডোনার উত্তরসরি মেসির হাত ধরে ২০১৪ সালে বিশ্বকাপ মঞ্চের ফাইনালে ওঠে। সেখানে তারা হেরেছিল জার্মানির কাছে। এরপর ২০১৮ সালে তো কোয়ার্টারের গন্ডি পেরুতে পারেনি। 

অন্যদিকে কানাডা ১৯৮৬ সালের পর আর বিশ্বকাপের মূল মঞ্চে জায়গা পায়নি। তারা যেহেতু ৩৬ বছর পর বিশ্বকাপ খেলছে সে হিসেবে আর্জেন্টিনাও এবারের শিরোপা নিজেদের ঘরে তুলছে বলে মনে করছে দলটির সাপোর্টাররা। অবশ্য এটাই মেসির শেষ সুযোগ। আর্জেন্টিনা দলে মেসির সমতুল্য কেউ এখনো তৈরি হয়েও উঠেনি। এবার শিরোপা ঘরে তুলতে না পারলে আবার কয় বছর অপেক্ষা করতে হবে কে জানে। 

বিশ্বকাপ বাছাই পর্বে ল্যাটিন আমেরিকা অঞ্চলে মেসির নেতৃত্বে এবারের অর্জেন্টিনা দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে। এখন পর্যন্ত তারা ৩০ ম্যাচ অপরাজিত রয়েছে। আগামীকাল ভোরে ভেনেজুয়েলার মাঠে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হবে মেসিরা। অবশ্য তার আগে বড় স্বস্তি আর্জেন্টিনা ইতোমধ্যে কাতার বিশ্বকাপে কোয়ালিফাই করেছে। অনেক ফুটবল বোদ্ধারাই এবারের আর্জেন্টিনাকে সেমিফাইনালে দেখছে। 

উল্লেখ্য, সোমবার জ্যামাইকাকে ৪-০ গোলে উড়িয়ে ১৯৮৬ সোলের পর দ্বিতীয়বারের মতো ফিফা বিশ্বকাপ খেলার টিকেট কাটে কানাডা।

পাঠক এখন দেখার বিষয় ৩৬ বছর পর কানাডার বিশ্বকাপ যাত্রা কতটা শুভ হয় আর্জেন্টিনার শিরোপা জয়ের পথে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft