নাটোরে উৎপাদনশীলতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত
নাটোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২, ৪:০৭ পিএম আপডেট: ৩০.০৩.২০২২ ৮:৫৯ এএম



নাটোরে উৎপাদনশীলতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৯ মার্চ) নাটোর মৎস্য টেনিং সেন্টারের হলরুমে দিনব্যাপী উৎপাদনশীলতা উন্নয়ন বিষয়ক এক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়।

ন্যাশনাল প্রোডাভিটি অর্গানাইজেশন ও বিসিক জেলা কার্যালয়ের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিসিকের পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) কাজী মাহবুবুর রশিদ।

প্রশিক্ষণে নাটোর বিসিক'র উপব্যবস্থাপক
দিলরুবা দীপ্তি এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি প্রদীপ কুমার আগরওয়ালা। কোর্স সমন্বয়ক শিল্প মন্ত্রণালয়ের উবর্ধতন গবেষণা কর্মকর্তা এনপিও রাজু আহমেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন,বিটিভি'র নাটোর জেলা প্রতিনিধি জালাল উদ্দিনসহ অনেকে।

বক্তারা বলেন, প্রতিয়োগিতামূলক বাজারে টিকে থাকতে হলে, ব্যবসার সমস্যা সমাধানের দক্ষতা সৃজনশীল বিপনন কৌশল সম্পর্কে ধারণা থাকতে হবে। মানসম্মত পোডাক্ট তৈরী করতে হবে।

উৎপাদনশীলতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কোর্সে ৩০জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft