সোমপুর বিহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২, ৩:৪৬ পিএম



নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুরের সোমপুর বিহারকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন করেছে পাহাড়পুর বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি, সচেতন নাগরিক ও উত্তরবঙ্গ আদিবাসী বুদ্ধিষ্ট ফেডারেশন। 

 মঙ্গলবার দুপুরে ঐতিহাসিক পাহাড়পুর বাজারে বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির আয়োজনে মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য সাবেক মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আকরাম হোসেন, পাহাড়পুর ইউপি চেয়ারম্যান ও বদলগাছি থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান কিশোর, বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির আহবায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম পল্টন, মামনুর রশিদ, আবু হেনা রাশেদ মিল্টন প্রমুখ। 

বক্তারা বলেন ঐতিহাসিক পাহাড়পুরে খৃষ্টীয় ৮ম শতাব্দিতে এখানে বৌদ্ধ ধর্মের দীক্ষার জন্য বিশ্ববিদ্যালয় ছিল। সেই ঐতিহ্যকে ধারন করে প্রতœতাত্ত্কি গবেষণার দ্বার উন্মোচন করতে এবং বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করতে পাহাড়পুরে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবী করে আসছে স্থানীয়রা। তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নওগাঁ জেলায় বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়টি ঐতিহাসিক পাহাড়পুরে প্রতিষ্ঠার জন্য জোর অনুরোধ জানান।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft