গোয়ালন্দে পলাতক ৮ আসামী আটক
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ মার্চ, ২০২২, ৯:২০ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দে ২৭শে মার্চ দিবাগত রাতে উপজেলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত পলাতক ৮জন আসামীকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি টিম।

আটককৃত আসামিরা হলো- উপজেলার উত্তর দৌলতদিয়া এলাকার মৃত ওকেল মোল্লার ছেলে ওসমান মোল্লা, গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় রুহানী অয়েল মিলের স্বত্বাধিকারী বাবুল বেপারী, হোসেন মণ্ডলপাড়া এলাকার মৃত ইমান আলীর ছেলে আয়নাল আলী, দেওয়ানপাড়া এলাকার মৃত মোকছেদ শেখ এর ছেলে মো. উজ্জল শেখ, হাছেন মোল্যারপাড়া এলাকার মো. গাজী হাওলাদার এর ছেলে চুন্নু হাওলাদার, চরদৌলতদিয়া দুলাল বেপারীপাড়া এলাকার মো. আকেন শেখ এর ছেলে লালন শেখ, মজিদ শেখেরপাড়া এলাকার মজিদ শেখ এর ছেলে আবুল কালাম আজাদ শেখ ও দৌলতদিয়া যৌনপল্লী এলাকার নুর হোসেন এর ছেলে আলামিন হোসেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, আটককৃতদের ২৮ মার্চ সোমবার দুপুরে রাজবাড়ী বিজ্ঞ আদালতের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft