সড়ক দুর্ঘটনায় তেলেগু অভিনেত্রী ডলি ডিক্রুজের মৃত্যু
প্রকাশ: সোমবার, ২১ মার্চ, ২০২২, ৩:৫৪ পিএম


হোলি পার্টি করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ভারতের তেলেগু অভিনেত্রী ডলি ডিক্রুজ। তার বয়স হয়েছিল ২৬। তিনি গায়ত্রী নামেও পরিচিত।

জানা গেয়েছে, হোলি পার্টি শেষে বন্ধুদের সঙ্গে ফিরছিলেন অভিনেত্রী। হায়দরাবাদের গাছিবাউলিতে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই ডলির মৃত্যু হয়। অন্যদের গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিনেত্রীর মৃত্যুর খবর জানিয়ে তার সহকর্মী সুরেখা বাণী ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আপনি কীভাবে চলে যেতে পারলেন, মা! সত্যিই একসঙ্গে অনেক মধুর সময় কাটিয়েছি। এখনও বিশ্বাস করতে পারছি না। একসঙ্গে পার্টি করব, দয়া করে ফিরে আসবে কি! একসঙ্গে অনেক কিছু করার বাকি! অনেক কিছু শেয়ার করার বাকি। ফিরে আসো না! এটা যাওয়ার সময় নয়। তোমার অভাব অনুভব করতে চাই না। চিরদিন তোমাকে ভালোবেসে যাবো।’

প্রসঙ্গত, সবশেষ ‘ম্যাডাম স্যার ম্যাডাম আন্থে’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন ডলি ডিক্রুজ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft