প্রকাশ: রোববার, ২০ মার্চ, ২০২২, ৯:০১ পিএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইউনিয়ন পরিষদে ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ফেরদৌস আহমেদ (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। সে নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের মন্ডল পারা গ্রামের জনৈক নবিবর রহমানের পুত্র।
জানাগেছে, রোববার (২০ মার্চ) বিকেলে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নে ইন্টারনেট সংযোগ দেবার সময় পল্লী বিদ্যুতের একটি বৈদ্যুতিক খুঁটিতে উঠলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মই থেকে মাটিতে পরে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভুরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
উল্লেখ্য,সামিট টেলিকমিউনিকেশন লিঃ এর তত্বাবধানে তারা কয়েকজন ইউনিয়ন পরিষদ ডিজিটালাইজেসনের কাজ করছিলো।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।