পুতিনের চরিত্রে অভিনয়ের ইচ্ছে টাইটানিক খ্যাত ডিক্যাপ্রিও
প্রকাশ: রোববার, ২০ মার্চ, ২০২২, ৮:৩১ পিএম আপডেট: ২০.০৩.২০২২ ৮:৩৯ পিএম

হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। বৈচিত্র্যময় চরিত্রের জন্য তিনি বেশ পরিচিত। তাকে প্রায়ই জীবনীনির্ভর চলচ্চিত্রে এবং প্রথার বাইরের চরিত্রে অভিনয় করতে দেখা যায়। ২০১৯ সাল মোতাবেক, তার চলচ্চিত্রসমূহ বিশ্বব্যাপী কয়েক বিলিয়ন ডলার আয় করেছে এবং বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক অভিনয়শিল্পীর বাৎসরিক তালিকায় তিনি অষ্টম স্থানে রয়েছেন। 

এ পর্যন্ত  তিনি বহু পুরস্কারের মনোনয়ন লাভ করেছেন এবং একবার একাডেমি পুরস্কার, তিনবার গোল্ডেন গ্লোব পুরস্কার ও একবার বাফটা পুরস্কার লাভ করেছেন। অসাধারণ এই অভিনেতা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের চরিত্রে অভিনয় করতে চান তিনি।

‘দ্য রেভেন্যান্ট’ ছবির প্রচারের সময় জার্মানির ‘ওয়েল্ট অ্যাম সনট্যাগ’ পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে ডিক্যাপ্রিও বলেন, ‘রাশিয়ার ইতিহাস নিয়ে আরও অনেক ছবি তৈরি করা উচিত। কারণ, এগুলো শেক্সপিয়ারের গল্পের চেয়ে কোনো অংশে কম নয়। একজন অভিনেতা হিসেবেই বিষয়টি আকর্ষণীয়। অভিনয়ের জন্য লেলিন চরিত্রটি দারুণ। পুতিন চরিত্রে অভিনয় করার সুযোগ পেলেও খুশি হবো।’

২০১০ সালে বিপন্ন সাইবেরিয়ান বাঘকে বিলুপ্তির হাত থেকে বাঁচানো বিষয়ে আয়োজিত এক কনফারেন্সে অংশ নিতে গিয়ে ডিক্যাপ্রিওর সঙ্গে দেখা হয়েছিল ভ্লাদিমির পুতিনের। তিনি তখন ছিলেন রাশিয়ার প্রধানমন্ত্রী। কনফারেন্সে ডিক্যাপ্রিওর প্রশংসা করেছিলেন পুতিন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এরপর তিন সপ্তাহ গড়িয়েছে। হামলায় বিধ্বস্ত হয়েছে শহরের পর শহর। মৃত্যু হয়েছে হাজারো মানুষের। আশপাশের দেশগুলোতে শরণার্থী হিসেবে পাড়ি জমিয়েছেন লক্ষাধিক ইউক্রেনীয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft