প্রকাশ: রোববার, ২০ মার্চ, ২০২২, ৭:১২ পিএম আপডেট: ৩০.০৩.২০২২ ৮:৩৭ এএম

নওগাঁয় আছীর হোসেন (৪৫) নামের মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ। রোববার দুপুরে সদর উপজেলার ঠ্যাংভাঙ্গার মোড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আছীর হোসেন সদর উপজেলার দিঘা দক্ষিণ পাড়া মৃত জব্বার হোসেনের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আছীর হোসেন শনিবার সকালে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া পায়নি। পরে রোববার দুপুরে ঠ্যাংভাঙ্গার মোড় এলাকায় স্থানীয়রা মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।