প্রকাশ: রোববার, ২০ মার্চ, ২০২২, ৬:৩৪ পিএম আপডেট: ৩০.০৩.২০২২ ৮:৩৭ এএম

ভোলা জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সাংগঠনিক সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেফায়েতুল্লাহ নজিব।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আজিম গোলদার। সভাপতির বক্তব্যে ভোলা জেলা জাতীয় পার্টির সভাপতি কেফায়েতুল্লাহ নজিব বলেন, সারা দেশের ন্যায় ভোলাতে ও জাতীয় পার্টি খুব সংগঠিত। এধারা অব্যাহত রাখার জন্যই ভোলা জেলা জাতীয় পার্টি নিয়মিত সাংগঠনিক সভা ও কাউন্সিল করে থাকে। বিএনপির চেয়েও জাতীয় পার্টি আজ জনপ্রিয় ও উজ্জীবীত। ভোলা জেলা জাতীয় পার্টির আগামী সম্মেলন হবে জাঁকজমকপূর্ণ ও সাংগঠনিক।
এ উপলক্ষে নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে। এসময় আরো উপস্থিত ছিলেন, ভোলা জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোহাম্মদ বিল্লাল খান, ভোলা সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মসিউর রহমান বাবুল, সদর উপজেলা সাধারণ সম্পাদক কবির ভূঁইয়া সহ জাতীয় পার্টির জেলা ও উপজেলার নেতাকর্মীরা।