পাবনায় ১০ম গ্রেডের দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন
পাবনা প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ২০ মার্চ, ২০২২, ৬:১৭ পিএম আপডেট: ৩০.০৩.২০২২ ৮:৩৭ এএম



 ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে পাবনায় মানববন্ধন করেছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। রোববার (২০ মার্চ) দুপুর দুইটার দিকে আব্দুল হামিদ সড়কের প্রেসক্লাবের সামনে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমাজের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে তাঁদের ন্যায্য দাবি তুলে ধরে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মেহেদী হাসান, ইমরান হোসেন, রবিউল ইসলাম রনি, হুমায়ুন কবির, মো: শিমুল, শরিফুল ইসলাম, ইকবাল হোসেন, আতিকুল ইসলাম প্রমূখ।

শিক্ষকরা তাদের বক্তব্যে বলেন, ১৩ তম গ্রেডের বেতনে বাসা ভাড়া, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা দিয়ে সংসার চলে না। ১০ম গ্রেডের আওতায় হলে আমরা পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করতে পারব। এইচএসসি সমমানের যোগ্যতায় বিভিন্ন সেক্টরে ১০ম গ্রেড বেতন পেলে, স্নাতক পাসের সহকারী শিক্ষকরা কেন পাবেন না। ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিকে প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। 

 শিক্ষকরা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ব্যাপকভাবে হলেও শিক্ষকদের জীবনমানের উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। মাথাপিছু আয় ২০১৫ সালের তুলনায় বেড়েছে প্রায় দ্বিগুণ। অথচ সহকারী শিক্ষকদের বেতন তেমনটা বাড়েনি। এমতাবস্থায় নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিসহ জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় মানবেতর জীবন যাপন করছে শিক্ষকরা।

বৈষম্যের চিত্র তুলে ধরে শিক্ষকরা আরও বলেন, দেশে স্নাতক পাশের যোগ্যতায় অন্য পেশায় ৯/১০ গ্রেড দেওয়া হলেও সহকারী শিক্ষকদের দেওয়া হয়েছে ১৩তম গ্রেড যা বৈষম্য বৈ আর কিছু নয়। ডিপ্লোমা (এইচএসসি সমমান) করে নার্স ও কৃষি উপ-সহকারীগণ ১০ গ্রেডে বেতন পেলেও ১৩তম গেডের বেতন পাচ্ছেন দেশ তৈরির এই কারিগররা। তাই অচিরেই গ্রেড বৈষম্য বিলুপ্ত করে সহকারী শিক্ষকদের দশম গ্রেড ঘোষণার দাবি জানিয়েছেন তারা। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft