ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইল ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ মার্চ, ২০২২, ৪:৫৫ পিএম



ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইল ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প। গ্রেফতারকৃতরা হলো জেলার আশুগঞ্জ উপজেলার মোঃ সাগর (২০), মোঃ বিজয় (১৯), মোঃ জনি মিয়া ও মোঃ শিবলী মাহমুদ (২৯)। রবিবার দুপুরে র‌্যাব পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে উল্লেখ করা হয়, শনিবার সন্ধ্যায় র‌্যাব ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ রেলষ্টেশন এর আশে পাশে অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 চক্রটি দীর্ঘদিন ধরে সাগরের নেতৃত্বে আশুগঞ্জ-ভৈরব রেলসেতুতে উৎপেতে থেকে ছিনতাই চালিয়ে আসছিল। যাত্রীরা সেতু দিয়ে পারাপারের সময় মেঘনা নদীর প্রকৃতিক দৃশ্য মোবাইল ধারণ করার সময় ছিনতাইকারীরা আকষ্মিক ভাবে থাবা দিয়ে ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে যাত্রীদের আঘাত করে মোবাইলগুলো ছিনতাই করত। পরে সেগুলো তারা মোবাইল মেকানিক মোঃ শিবলী মাহমুদসহ বিভিন্ন স্থানে বিক্রী করত। এ ঘটনায় মামলা হয়েছে। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft